Ghat, Girja, Bondor, o Onnyanyo Bismriti - Tanmoy Bhattacharjee
ধরুন, কলকাতার অদূরেই, মাঝগঙ্গায় এসে নামল প্লেন। কিংবা, মফস্সলের কোনো ঘাটের কাছে চলছে ডুয়েল লড়াই। একটা গির্জা, ভেঙে ফেলা হল শুধু জমি বিক্রি হবে বলে। একটা নদী, হারিয়ে গেল চিরতরে। এমনই বিভিন্ন ঘটনা ও বিষয়ের সংকলন এই বই। কলকাতার আশেপাশের এমন সব জায়গা ও প্রসঙ্গ নিয়ে আলোচনা, যা একসময় ছিল উল্লেখযোগ্যতার শীর্ষে। কিছু প্রাসঙ্গিকতা বজায় রেখেছে আজও, কিছু তলিয়ে গেছে বিস্মৃতির অতলে। এ-বই আসলে শহরতলির এক মানচিত্র রচনারও প্রয়াস, যা পাঠককে ফিরিয়ে নিয়ে যাবে অতীতে, হাজির করাবে তৎকালীন সময়ে। এ-বই যদি টাইম মেশিন না হয়, তাহলে পৃথিবীতে টাইম মেশিনের আবিষ্কার হবেও না কোনোদিন... বর্তমান বইয়ে যে-বিষয়গুলি আলোচিত হয়েছে, সেগুলির অধিকাংশই ইতিপূর্বে বাংলা ভাষায় সবিস্তারে চর্চিত হয়নি। কলকাতা থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অথচ ইতিহাসের প্রেক্ষিতে জরুরি উপাদানগুলিকে প্রধানত আলোচনায় আনা হয়েছে। স্থানিক সংস্কৃতির সঙ্গে আন্তর্জাতিকতার আদানপ্রদান ও সেই সূত্রে বৃহত্তর পরিসরকে ধরতে চাওয়াও অন্যতম লক্ষ্য। ১২টি ছোটো-বড়ো নিবন্ধের সংকলন এই বই।
ঘাট, গির্জা, বন্দর ও অন্যান্য বিস্মৃতি
লেখক : তন্ময় ভট্টাচার্য
প্রকাশনা : তবুও প্রয়াস
ধারা : প্রবন্ধ
পৃষ্ঠা সংখ্যা : ২০৮
বাধাই : হার্ডকভার

















