Janapader Katha Naihati - Edited by Kanaipada Roy
নৈহাটি' নামটি উচ্চারিত হলেই ভারতবাসীর কণ্ঠে উচ্চারিত হতে থাকে এক মন্ত্র যা দেশবাসীকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার স্বপ্ন দেখিয়েছে, দেশকে মা বলতে শিখিয়েছে-সেই সঞ্জীবনী মন্ত্র হল ঋষি বঙ্কিমচন্দ্রের 'বন্দেমাতরম্'। অবিভক্ত চব্বিশ পরগনা জেলার কাঁটালপাড়া গ্রামে বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেন। ঐতিহ্যের জনপদ নৈহাটি। প্রাচীন কাব্যেও নৈহাটি নামের উল্লেখ রয়েছে। স্বাধীনতা সংগ্রাম, সাহিত্য সংস্কৃতির পীঠস্থান নৈহাটিকে সর্বদা উজ্জ্বল করে রেখেছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সহ সাহিত্যিক সমরেশ বসু, প্রমথনাথ মিত্রের মত স্বাধীনতা সংগ্রামী প্রমুখ। প্রাচীন এই জনপদের ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় বলয়ের পাশাপাশি শহর ও গ্রাম জীবনের কথা, কাঁটাল পাড়ায় রাধা বল্লভ জিউর রথযাত্রা, বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র, ঋষি বঙ্কিমচন্দ্রের কলেজের ছাত্রজীবন,কেউটিয়া গ্রাম ও লোককবি বিজয় সরকার, নৈহাটী মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের কথা, নৈহাটী ও নজরুল, প্রাচীন মন্দির-মসজিদ-মেলা, ঢেলাইচন্ডি থেকে ঢেলাবাবা, চটকলের স্মৃতি, বঙ্গীয় সাহিত্য পরিষৎ নৈহাটী শাখার ইতিহাস, নৈহাটী গ্রামাঞ্চলের আর্থ সামাজিক পরিস্থিতি, নৈহাটি রাজেন্দ্রপুর বটতলা মাছের বাজারের অর্থনৈতিক গুরুত্ব, নৈহাটিতে হরপ্রসাদ ও রবীন্দ্রনাথ, নৈহাটির নাট্যচর্চার সেকাল একাল, নৈহাটির বড়মার মন্দিরের ইতিবৃত্ত, নৈহাটি পুরসভা, নৈহাটি অঞ্চলের পত্রপত্রিকা, বাসন্তী কেবিন, বঙ্কিমচন্দ্রের বাড়ি, নৈহাটি পুরসভা বিভিন্ন তথ্য স্থান পেয়েছে এই গ্রন্থে।
আশা করি, অন্যান্য গ্রন্থের মত জনপদ সংক্রান্ত এই গ্রন্থটিও পাঠকের সমাদর লাভকরবে।
জনপদের কথা নৈহাটি
সম্পাদক : কানাই পদ রায়
প্রকাশনা : পূর্ণ প্রতিমা
ধারা : প্রবন্ধ
পৃষ্ঠা সংখ্যা : ৩৮৪
বাধাই : হার্ডকভার

















