Sundarban Anchaler Adibasi Sanskriti - Dr. Ranjit Kumar Bowlia
ছোট বেলার স্বরস্বতী সর্দার, দিলীপ, ঈশ্বর মুন্ডাদের সঙ্গে মিশতে মিশতে সুন্দরবনের অধিবাসী হয়ে আদিবাসীদের প্রতি একটা মমত্ববোধ থেকেই লেখা সুন্দরবন অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতি। এছাড়া সংস্কৃতি ও সাহিত্যের প্রতি ভিতরের একটা টান থেকেই হয় এই ভাবনা।
'যমরাজের দক্ষিণ দুয়ার হিজলেরই বন।' অনির্বচনীয় প্রাকৃতিক সৌন্দর্য ও ভিন্ন ভিন্ন জাতিগোষ্টীর সম্মেলন ক্ষেত্র হল, অবিভক্ত বঙ্গদেশে দক্ষিণ সীমান্তবর্তী বঙ্গোপসাগরের উপকূলভাগ সমন্বিত সুবিস্তৃত জল জঙ্গলাকীর্ণ শ্বাপদ-সঙ্কুল দ্বীপময় সুন্দরবন। 'আঠারো ভার্টির দেশ'- কামট, কুমির, নোনাজল নদী পরিবেষ্টিত এই সুন্দরবন বিশ্ববন্দিত রয়্যাল বেঙ্গল-এর আবাসস্থল। এই রকম একটি অঞ্চলের সাহিত্য সংস্কৃতি অন্বেষনের ইচ্ছে ছোটবেলা থেকেই। সুন্দরবনের ভূমিপুত্র হিসেবেই। নদী-নালা বেষ্টিত ভৌগোলিক দ্বীপের মধ্যে বসবাস করার দীর্ঘ বেদনাদায়ক জীবনাভিজ্ঞতা। এছাড়া এই অঞ্চলের জমিদার মহাজনদের দ্বারা অত্যাচারিত অধিবাসী ও জঙ্গল হাসিলের কাজে আসা অভিভাসিত আদিবাসী মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় অভিঘাতের প্রবল বন্যায় রাষ্ট্রীয় শোষণ যন্ত্রণার স্বীকার সে ইতিহাস আমার আশৈশব অর্জিত অভিজ্ঞতায় ধরা দিয়েছে। পাশাপাশি তাদের জীবন সংস্কৃতি লোক-মানসের অভিজ্ঞতায় উঠে এসেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুন্দরবনের নানান দিক সহজবোধ্যভাবে এই গ্রন্থে তুলে ধরার প্রয়াস সাধন করা হয়েছে।
সুন্দরবন অঞ্চলের আদিবাসী সংস্কৃতি
লেখক : ড. রণজিৎ কুমার বাউলিয়া
প্রকাশনা : সোম
ধারা : প্রবন্ধ
পৃষ্ঠা সংখ্যা : ৩৮৪
বাধাই : হার্ডকভার

