Bharate Betar -Soumyen Basu
ভারতবর্ষে বেতারের ইতিহাস অগাধ সমুদ্রের মত। ঝিনুক আর মুক্তও যেমন আছে তেমনি আছে শ্যাওলা আর ঘূর্ণির টান। বেতার থেকে আকাশবাণীর আজকের চেহারায় পৌঁছনোর যাত্রাপথ থেকে কিছু কিছু ঘটনার সংগৃহীত রূপ এই বইটি- "ভারতে বেতার: জানা অজানায়"।
একজন বেতারকর্মী হিসেবে আকাশবাণীতে যোগ দেবার আগে লেখক দেখতেন আকাশবাণী ভবন এক বিশাল সংস্কৃতি বহন করে চলেছে এই প্রতিষ্ঠানটি। যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তিত করলেও তার এতিহ্যের শিকড়টি অটুট রেখে আধুনিক প্রতিযোগিতামূলক পরিবেশেও জনপ্ৰিয় গণমাধ্যম হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আকাশবাণী।
লেখক এই বইটিতে বেতার থেকে আকাশবাণী হয়ে ওঠার গল্পটি লেখার চেষ্টা করেছেন। আকাশবাণী অনুষ্ঠানের মূল ভবন, বিভিন্ন ধরণের স্টেশন, চ্যানেল, ডিভিশন, অনুষ্ঠান, প্রতিযোগিতা, রেডিও টাইম, শকাব্দের ব্যবহার, সংবাদ পরিষেবা, এফ.এম, লোকাল রেডিও স্টেশন, প্রসারভারতি, বেতারে প্রযুক্তিগত উন্নয়ন, মহালয়ার গল্প, নাটক, অভিনয়, টানা পোড়েনের দিন সবই যেন এক নস্টালজিয়া।
যারা পুরোনো দিনে আবার ফিরে যেতে চান তাদের কাছে এই বইটি পুরোনো স্মৃতি রোমন্থনের রসদ। আবার বর্তমান সময়ের পরিপেক্ষিতে এই বইটি গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীদের কাছে তথ্যানুসন্ধানের একটি বই, যা ছাত্রছাত্রীদের বেতার সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেবে।সেই কথাই লেখক পাঠকদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন, আশা করা যায় যা পাঠকমহলে গ্রহণযোগ্য হবে।
ভারতে বেতার
লেখক : সৌম্যেন বসুপ্রকাশনা : জ্ঞানদর্পণ
ধারা : প্রবন্ধ
পৃষ্ঠা সংখ্যা : ২০৮
বাধাই : হার্ডকভার

















