Kabitaprakalpa Samagra Vol.2 - Aryanil Mukhopaddhay
নিরতিশয় আনন্দের যে, আর্যনীল মুখোপাধ্যায়-এর কবিতাপ্রকল্প সংগ্রহ-র দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড প্রকাশের এক বছরের মধ্যেই প্রকাশিত হচ্ছে। এই খণ্ডে রয়েছে একটিই কাব্যগ্রন্থ- স্মৃতিলেখা। স্মৃতিলেখা কাব্যগ্রন্থটি, একটি দীর্ঘ কাব্য। এই কাব্যগ্রন্থটি লিখিত হয়েছিল পাঁচ বৎসর সময়কাল জুড়ে, যাকে লেখক নিজে পরিচয় করাতে চেয়েছেন যৌগকবিতা হিসেবে। স্মৃতিলেখা-র মত অতুল্য কাব্যগ্রন্থকে এককভাবে একটি খণ্ডে স্থান দেওয়ার পিছনে সেই তুলনাহীনতাকেই পুনঃস্থাপন করা। আর্যনীল মুখোপাধ্যায়-এর কাব্যগ্রন্থের কিছু উন্মুখ পাঠক রয়েছেন, এরকম একটা বিশ্বাসের প্রণোদনা থেকেই তাঁর কাব্যপ্রকল্প সংগ্রহ প্রকাশের কাজে হাত দেওয়া হয়েছিল। সেই বিশ্বাসকে ভরসায় রূপান্তরিত করার জন্য বাংলা ভাষার পাঠক কৃতজ্ঞতাভাজন হয়ে থাকবেন।
কবিতা প্রকল্প সমগ্র দ্বিতীয় খন্ড
কবি : আর্যনীল মুখোপাধ্যায়প্রকাশনা : কেতাব-e
ধারা : কবিতা
পৃষ্ঠা সংখ্যা : ২৬৩
বাধাই :হার্ডকভার

















