top of page

Kobita Songraha Vol.2 - Amitava Moitra

₹500.00 Regular Price
₹450.00Sale Price
Quantity

অমিতাভ মৈত্র-র প্রত্যেকটা কবিতায় আমাদের সঙ্গে স্ফিংক্সের দেখা হয়।

     আমরা তাঁর কবিতা নিয়ে কিছুটা সময় কাটাই, হয়তো নিজেদের মধ্যে ফিসফাস করি। সে বড়ো সুখের সময় নয়।

     আমাদের বিচলিত হতে হয়, বিরক্ত হতে হয়, আবার, কোথাও এক আশ্চর্য প্রাপ্তিও আমাদের জন্য অপেক্ষা করে থাকে- যার আড়ালে কী আছে সে-প্রশ্ন বড়ো সাঙ্ঘাতিক। অমিতাভ মৈত্র ঈদিপাস। অমিতাভ মৈত্রই স্ফিংক্স। অমিতাভ মৈত্র সিসিফাস। অমিতাভমৈত্রই সিসিফাসের সেই পাথর। তিনি অভিশপ্ত। তিনিই অভিশাপ। আমাদের যাপনে মিশে আছে যে-বিষ, তার প্রত্যেকটা কণার মধ্যে অমৃতের অংশভাগ আছে। অমিতাভ মৈত্র-র কবিতা তাই আলাদা করে অমৃতের সন্ধান করেনি, বিষকে ব্যাখ্যা করার চেষ্টাও তাঁর কবিতার মধ্যে নেই। অমিতাভ যে-কবিতা লিখেছেন তার তুলনা বাংলা কবিতায় খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ, কবিতার পৃথিবীতে অমৃত আর গরল যে একই ব্যাপার, তার পরম উদাহরণ অমিতাভ মৈত্র।

 

 

 

কবিতা সংগ্রহ দ্বিতীয় খন্ড
কবি : অমিতাভ মৈত্র

প্রকাশনা : তবুও প্রয়াস

ধারা : কবিতা

পৃষ্ঠা সংখ্যা : ২৬৬

বাধাই :হার্ডকভার

    Related Products

    bottom of page